আব্দুল্লাহ মোঃ তাহের: সারা দেশে ধারাবাহিক খুন, হামলা ও নাশকতার ঘটনায় বিএনপির বিরুদ্ধে নতুন করে গুরুতর অভিযোগ উঠেছে। বিভিন্ন স্থানে সংঘটিত সাম্প্রতিক সহিংস ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে খুন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়ে দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। রাজনৈতিক কর্মসূচির আড়ালে সাধারণ মানুষের জান-মালের ওপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ ওঠে।
এক রাজনৈতিক বক্তৃতায় এক নেতা বলেন,
“বিএনপি এখন আর একটি রাজনৈতিক দল নয়, তারা সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। এরা মানুষের ওপর হামলা চালিয়ে প্রমাণ করেছে যে তারা মানবিক রাজনীতিতে বিশ্বাস করে না।”
ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনা না হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি হবে।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সাম্প্রতিক সহিংসতার ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে অভিযান জোরদার করা হয়েছে এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সহিংস রাজনীতি বন্ধ না হলে গণতান্ত্রিক পরিবেশ ও সাধারণ মানুষের নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে।
