আরিফুল হক চৌধুরী কি আমাকে মেরে ফেলতে চান?

ক্রাইম; দর্পন; ক্রাইম দর্পন; crime; crimedorpon; crimedarpan; dorpon; darpan; The Weekly Crime Dorpon; the weekly crime darpan; crimedorpon.com;

নাদিয়া আক্তার: বিএনপির প্রভাবশালী নেতা ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও তার দোসরদের বিভিন্ন অন্যায়, অপকর্ম ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলার কারণে আমি বর্তমানে গুরুতর হুমকির সম্মুখীন। আমাকে হুমকি দেওয়া হচ্ছে—আমি দেশে ফিরলে যেকোনো মূল্যে আমাকে ‘কঠিন শিক্ষা’ দেওয়া হবে।

গত ১০ সেপ্টেম্বর ২০২৪ সালে আমার বাবা মোঃ সফিকুল ইসলাম যিনি বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে খুব সক্রিয় ছিলেম, দিরাই বাজারে শপিং করতে গিয়ে আজ পর্যন্ত তিনি নিখোঁজ। আজ পর্যন্ত তার কোন সন্ধান আমরা পাইনি। তিনি বর্তমান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর দূর্নীতি ও অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার ছিলেন। তাকে হত্যা সহ যেকোনো মূল্যে দেখে নেয়ার অব্যাহত হুমকি ছিল আরিফুল হক চৌধুরীর দোসরদের পক্ষ থেকে। আরিফুল হক চৌধুরী চক্রটি যে এটার সাথে সরাসরি জড়িত এতে কোন সন্দেহ নেই।

এখন আমার ‘অপরাধ’ একটাই—আমি আমার বাবার বিচার চেয়ে আরিফুল হক চৌধুরী এবং তার দোসরদের বিরুদ্ধে অন্যায় ও অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করেছি এবং বিচারের জন্য সোচ্চার হয়েছি। শুধু আমরা নয়, তাদের অপরাধ কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন—এমন অভিযোগ স্থানীয় অনেকের কাছ থেকেই শুনা যাচ্ছে এখন।

যাক, আমি কোনো রাজনৈতিক প্রতিহিংসা চাই না। আমি চাই আইনের শাসন, ন্যায়বিচার এবং আমার ও আমার পরিবারের নিরাপত্তা। আমার বাবাকে অক্ষত অবস্থায় ফেরত পাওয়ার প্রত্যাশা করি। রাজনৈতিক পরিচয় বা প্রভাব ব্যবহার করে কাউকে এই কঠিন সময়ে ভয় দেখানো কিংবা অন্যায়ভাবে হয়রানি করার সুযোগ দেওয়া উচিত নয়।

সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃত্ব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ—বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করুন এবং কেউ যদি রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে আমাকে বা আমার পরিবারকে হুমকি দিয়ে থাকে, তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিন।

আমি আবারো বলছি, আমার বাবার নিখোঁজের ব্যাপারে আরিফুল হক চৌধুরী ও তার দোসরদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি করুন। রাজনৈতিক শক্তির কাছে যাতে কোনভাবে আমার বাবাকে খুজে পাওয়ার প্রক্রিয়া বন্ধ না হয় এদিকে গুরুত্ব দিন।

Leave a Reply