দিরাই উপজেলা আওয়ামীলীগ নেতা সফিকুল ইসলাম নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

নাদিয়া আক্তার: দিঢ়াই উপজেলা আওয়ামীলীগ নেতা সফিকুল ইসলাম গত ১ ০ সেপ্টেম্বর ২০২৪ ইং থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান না পাওয়ায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে তাঁর পরিবার।

পরিবারের সদস্যরা জানান, গত ১০ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখের পর থেকে সফিকুল ইসলামের সঙ্গে তাঁদের কোনো ধরনের যোগাযোগ নেই। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। তাঁর নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

সফিকুল ইসলামের পরিবারের সদস্যদের অভিযোগ, তাঁর নিখোঁজের পেছনে রাজনৈতিক বিরোধের বিষয় থাকতে পারে। এ ঘটনায় তাঁরা বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী ও তাঁর সহযোগীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানা যায়নি।

পরিবারের দাবি, সফিকুল ইসলামের রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন এবং আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ নিয়ে সোচ্চার ছিলেন। এ কারণে তিনি দীর্ঘদিন ধরে আরিফুল হক চৌধুরী ও তাঁর সহযোগীদের কাছ থেকে হুমকি পেয়ে আসছিলেন বলেও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

পরিবারের সদস্যদের আশঙ্কা, তাঁর নিখোঁজের সঙ্গে পূর্বের রাজনৈতিক বিরোধের কোনো যোগসূত্র থাকতে পারে। তবে নিখোঁজের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, সফিকুল ইসলামের সন্ধান পেতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে তাঁর পরিবার। একই সঙ্গে কেউ তাঁর সন্ধান পেয়ে থাকলে বা তাঁর বিষয়ে কোনো তথ্য জানতে পারলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply