অহি আহমেদ: সাম্প্রতিক ঘটনা ও সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক রূপ ধারণ করেছে। দেশে সম্ভাব্য সমন্বিত জামায়ত -শিবিরের ও তৌহিদি জনতা হামলা, রাজনৈতিক হত্যাকাণ্ড এবং নির্বাচনী অস্থিরতার প্রভাব বিশেষজ্ঞদের সতর্ক করেছে।
নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করেছেন যে, ভারতীয় ব্যবসা কেন্দ্র, ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন ও সহকারী হাইকমিশন কার্যালয় এবং ভারতীয় নাগরিকরা সম্ভাব্য লক্ষ্য হতে পারেন। প্রতিবেদনে বলা হয়েছে, এই ধরনের হামলা স্বতঃস্ফূর্ত নয়, বরং এটি কিছু সন্ত্রাসী নেটওয়ার্কের পরিকল্পিত কর্মকাণ্ড হতে পারে।
কিছু সূত্রে বলা হয়েছে, মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প, মিরপুর বিহারি ক্যাম্প এবং সৈয়দপুর, খুলনা ও রাজশাহীর উর্দুভাষী বিহারি সম্প্রদায়কে সহায়ক বা মোটিভেশনাল ভূমিকা দেওয়া হতে পারে।
ঢাকার জিগাতলা এলাকায় আওয়ামী লীগ নেত্রী জান্নাতকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডে ইসলামী ছাত্রশিবিরের সম্পৃক্ততার কথা বলা হচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, এটি রাজনৈতিক উত্তেজনা বাড়ানোর উদ্দেশ্যে সংঘটিত হতে পারে। তবে পুলিশি তদন্ত চলমান থাকায় চূড়ান্ত মন্তব্য এখনও করা যায়নি।
বিশ্লেষকরা ধারণা করছেন, বর্তমান পরিস্থিতির মূল লক্ষ্য তিনটি—
দেশব্যাপী অস্থিতিশীলতা সৃষ্টি করা।
আসন্ন নির্বাচন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটানো।
বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি দেশের জন্য উচ্চ ঝুঁকি তৈরি করেছে। সাম্প্রতিক হত্যাকাণ্ড, নির্বাচনী অস্থিরতা এবং সম্ভাব্য বিদেশি প্রভাবের কারণে আগামী দিনগুলোতে নিরাপত্তা পরিস্থিতি আরও সংকটাপন্ন হতে পারে। বিশেষজ্ঞরা দ্রুত পদক্ষেপ এবং স্বচ্ছ তদন্তের উপর গুরুত্বারোপ করেছেন।
