মোঃ শরিফুল আলম: মৌলভীবাজার ০৩ সংসদীয় আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের দূর্নীতির বিরুদ্ধে সাপ্তাহিক ক্রাইম দর্পনে লিখায় মামলার শিকার হয়েছেন রাজনৈতিক ও সংবাদকর্মী শাহরিয়ার হোসেন ইমন। জনপ্রিয় সাপ্তাহিক অফলাইন পত্রিকা ক্রাইম দর্পনের একজন সংবাদকর্মী শাহরিয়ার হোসেন ইমন। এম নাসের রহমানের বিরুদ্ধে লেখাটি প্রকাশিত হয় ০৫ সেপ্টেম্বর ২০২২ রোজ সোমবার। নাসের রহমান কীভাবে নিজের ক্ষমতা ও প্রভাব খাটিয়ে নিজেকে দূর্নীতি ও অপকর্মের একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন এই লেখাটি প্রকাশ হবার পর চারিদিকে তা ছড়িয়ে পরে।শাহরিয়ার হোসেন ইমন, পিতা : আব্দুল হাসিব, মাতা : লিপি আক্তার, সাং : গোবিন্দপুর কে ০৪ নম্বর আসামী করে মামলা করেন নাসের রহমানের ঘনিষ্ঠ কর্মী ও কুষ্টিয়া জেলা বিএনপি নেতা হাবিবুর রহমান হবি।এলাকার জনমনে আতংকের এক নাম নাসের রহমান ও তার সহযোগীরা। ভয়ে তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পান না কেউ। আর বললেও হামলা , মামলা করে তাদের বিপদে ফেলেন তারা। রাজনৈতিক ও সংবাদকর্মীকে হেনস্তার জন্য এভাবে মামলার শিকার হলে সংবাদকর্মীরা নিজেদের কাজ করতে পারবে না যা সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর এক প্রকার বাধা।
