দুর্নীতি চক্রে বাংলাদেশ নেতৃত্বের শূন্যতা ও জন-দুর্বলতা

ক্রাইম; দর্পন; ক্রাইম দর্পন; crime; crimedorpon; crimedarpan; dorpon; darpan; The Weekly Crime Dorpon; the weekly crime darpan; crimedorpon.com;

অহি আহমেদ: বাংলাদেশ রাষ্ট্রটি যেন দুর্নীতিবাজদের জন্য এক অবাধ স্বর্গ আর সৎ, আদর্শবান মানুষের জন্য এক কঠিন নরকে পরিণত হয়েছে।

ক্ষমতার পটপরিবর্তনের পর একটি দল যখন আরেকটির স্থলাভিষিক্ত হয়, তখন ক্ষমতাচ্যুতদের মধ্য থেকে একদল লোক ব্যাঙ্গ করে বলে, “স্বাধীনতা কেমন উপভোগ করছো?” এই বিদ্রূপ আসলে তাদের দুর্নীতির জোয়ারে ভাটা পড়ার হতাশা ছাড়া আর কিছুই নয়। দুর্নীতির সেই স্রোত এখন নতুন কোনো গোষ্ঠীর হাতে পৌঁছেছে, যারা হয়তো বিগত বছরগুলোর ক্ষমতা ও অর্থের ক্ষুধা মেটাতে ব্যস্ত। দুর্ভাগ্যজনকভাবে, এখানে শুধু দুর্নীতির হাতবদল হয়, এর মূল উৎপাটন হয় না।

আমরা হয়তো দীর্ঘকাল ধরে সঠিক ও আদর্শিক কোনো নেতৃত্বের দেখা পাইনি। তবুও, ছাত্র-জনতা প্রতিবারই সময়ের প্রেক্ষাপটে যাকে অপেক্ষাকৃত ভালো মনে করেছে, তাকেই বেছে নিতে চেয়েছে। কিন্তু নিকট ভবিষ্যতে আমরা যে সঠিক শাসক পাব, সেই আশা ক্ষীণ। এমনকি অপেক্ষাকৃত ভালোদের নির্বাচিত করাও সম্ভব হবে বলে মনে হয় না।

এর পেছনে বেশ কিছু গভীর কারণ রয়েছে, যার মূলে রয়েছে জনগণের নিজস্ব দুর্বলতা