সিলেট জেলাধীন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সাংগঠনিক সম্পাদক মো: লিটন মিয়া গত ২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। সম্ভাব্য সকল জায়গায় যোগাযোগ করেও এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।
তিনি ৫ মে ২০২৫ সালে বিকাল ৫ ঘটিকায় স্থানীয় বাজারে শপিং করতে গিয়ে আর ফিরে আসেননি। তার এ নিখোঁজের ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে অব্যাহত হুমকি পেয়ে আসছিলেন লিটন। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে দেখে নেয়ার হুমকি দিয়ে আসছিল। বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত থাকার দরুন মো:লিটন মিয়া অনেক আগ থেকেই প্রতিহিংসার শিকার হয়ে আসছেন। পারিবারিক সূত্র দাবি করেছে, এ ঘটনার সাথে বিএনপি সরাসরি জড়িত।
এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে, নিখোঁজ মো: লিটন মিয়া ব্যাপারে পুলিশ এখন পর্যন্ত কোন জিডি বা যথাযথ পদক্ষেপ গ্রহণ করেনি।
মো:লিটন মিয়া মত সজ্জন ব্যক্তির নিখোঁজের ঘটনায় পরিবার সহ পুরো এলাকার সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ও অসন্তোষ দেখা যাচ্ছে এবং সকলেই অনতিবিলম্বে তার সন্ধান দাবী করেছেন।
