সতের বছরে গুমের শিকার ৬৭০ নেতৃত্ব বাংলাদেশ সেনাবাহিনী ,ডিজিএফআই

ক্রাইম; দর্পন; ক্রাইম দর্পন; crime; crimedorpon; crimedarpan; dorpon; darpan; The Weekly Crime Dorpon; the weekly crime darpan; crimedorpon.com;

অহি আহমেদ: বাংলাদেশে গত ১৭ বছরে গুমের শিকার হয়েছেন ৬৭০ জন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া এসব মানুষের একটি বড় অংশই আর ফিরে আসেননি। দীর্ঘদিন অজ্ঞাত স্থানে রাখার পর যারা ফিরে এসেছিলেন, তারাও ‘টু’ শব্দটি করেননি; মুখে ছিপি এঁটে রাখতে বাধ্য হয়েছিলেন।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিসংখ্যান বলেছে, ১৭ বছরে (২০০৭-২০২৩) গুমের শিকার হয়েছেন ৬২৯ জন। এর মধ্যে ৭৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। অপহরণের পর ছেড়ে দেওয়া হয়েছে ৬২ জনকে। ৭৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এখনো নিখোঁজ ৩৮৩ জন। ২০১৬ সালে সবচেয়ে বেশি ৯৭ জন গুম হন।

আসকের পরিসংখ্যান বলেছে, ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিন বছরে ২১ জন গুম হন। ২০১০ সালে ৪৭ জন, ২০১১ সালে ৫৯ জন, ২০১২ সালে ৫৬ জন, ২০১৩ সালে ৭২ জন, ২০১৪ সালে ৮৮ জন, ২০১৫ সালে ৫৫ জন, ২০১৬ সালে ৯৭ জন, ২০১৭ সালে ৬০ জন, ২০১৮ সালে ৩৪ জন, ২০১৯ সালে ১৩ জন, ২০২০ সালে ৬ জন, ২০২১ সালে ৭ জন, ২০২২ সালে ৫ জন ও ২০২৩ সালে ৯ জন গুমের শিকার হন।